ঢাকা বোট ক্লাবের পাশ থেকে মরদেহ উদ্ধার
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৮
ঢাকা বোট ক্লাবের পাশ থেকে মরদেহ উদ্ধার
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নিখোঁজের চার দিন পরে সাভারে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে সাভারের বিরুলিয়ার ঢাকা বোট ক্লাবের পাশের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।


পুলিশ জানায়, গত চারদিন আগে ওই অটোরিকশা চালককে শ্বাসরোধ করে হত্যা করে অটোরিকসা ছিনতাই করে
নিয়ে যায় দুর্বৃওরা। পরে সকালে পুকুরের মধ্যে তার মৃতদেহ দেখে সাভার মডেল পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে প্রেরণ করে।


হত্যাকাণ্ডের শিকার অটোরিকসা চালকের নাম আসাদুজ্জামান (২৮) তিনি রংপুরের মিঠাপুকুর থানার অভিদিয়ানুরপুর গ্রামের আজিয়ার রহমানের ছেলে।


সাভার মডেল থানার ওসি আরমান আলী বলেন, হত্যাকারীদের আটকের চেষ্টা চলছে।


বিবার্তা/শরিফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com