নারায়ণগঞ্জে সেলুনে বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৫
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ২১:০৭
নারায়ণগঞ্জে সেলুনে বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৫
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নারায়ণগঞ্জের ফতুল্লায় সেলুনে বিস্ফোরণে শিশুসহ অন্তত পাঁচজন দগ্ধ হয়েছেন।


শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফতুল্লার সস্তাপুর এলাকায় ঢাকা টেক্সটাইল মিলের কাছে মিন্টুর সেলুনে এ ঘটনা ঘটে।


দগ্ধদের একজন নরসুন্দর মিন্টু। তাৎক্ষণিকভাবে পথচারী শিশুসহ অন্যদের নাম জানা যায়নি। দগ্ধদের উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে যান স্থানীয়রা।


স্থানীয়রা জানান, সস্তাপুর গাবতলা থেকে কাস্টমের মোড় পর্যন্ত সড়কের বামপাশে তিতাস গ্যাসের সংযোগ পাইপ লিকেজ রয়েছে। স্থানীয়দের ধারণা, সেই লিকেজ থেকে গ্যাস বের হয়ে মিন্টুর সেলুনে জমে ছিল। সেই গ্যাস বিকট শব্দে বিস্ফোরণ হয়ে পাঁচজন দগ্ধ হন।


এ বিষয়ে তিতাস গ্যাস ফতুল্লা অঞ্চলের ম্যানেজার আতিকুর রহমান বলেন, খবর পেয়ে সেখানে টিম পাঠানো হয়েছে।


বিবার্তা/এমবি


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com