
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন টাঙ্গাইলে উৎসবমুখর পরিবেশে এবং কিছু বিচ্ছিন্ন অপ্রীতিকর ঘটনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতেই জেলার রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক শরীফা হক বেসরকারি ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী, টাঙ্গাইলের ৮টি সংসদীয় আসনের মধ্যে ৭টিতে বিএনপি প্রার্থী এবং ১টিতে বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী নিরঙ্কুশ বিজয় অর্জন করেছেন।
টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী):
বিএনপি প্রার্থী ফকির মাহবুব আনাম স্বপন ধানের শীষ প্রতীকে ১ লাখ ৫৩ হাজার ৯৩২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মোহাম্মদ আব্দুল্লাহেল কাফী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৪ হাজার ৪৬২ ভোট। ১৪৯টি কেন্দ্রে ভোট পড়েছে ৬৫.৬৭ শতাংশ।
টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর):
বিএনপি প্রার্থী মো. আবদুস সালাম পিন্টু ১ লাখ ৯৮ হাজার ২১৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. হুমায়ুন কবীর পেয়েছেন ৬০ হাজার ৮৭১ ভোট। ১৩৯টি কেন্দ্রে ভোট পড়েছে ৬৪.৫৬ শতাংশ।
টাঙ্গাইল-৩ (ঘাটাইল):
বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী লুৎফর রহমান খান আজাদ মোটরসাইকেল প্রতীকে ১ লাখ ৭ হাজার ৯০১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। বিএনপি প্রার্থী এসএম ওবায়দুল হক নাসির পেয়েছেন ৮২ হাজার ৭৬৯ ভোট। ১২৩টি কেন্দ্রে ভোট পড়েছে ৬১.৮৪ শতাংশ।
টাঙ্গাইল-৪ (কালিহাতী):
বিএনপি নেতা লুৎফর রহমান মতিন ১ লাখ ৫ হাজার ৩৪২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আবদুল লতিফ সিদ্দিকী পেয়েছেন ৬২ হাজার ৫০৯ ভোট। ১১৫টি কেন্দ্রে ভোট পড়েছে ৬১.০২ শতাংশ।
টাঙ্গাইল-৫ (সদর):
বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ১ লাখ ৩১ হাজার ২৭৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। জামায়াতে ইসলামীর আহছান হাবিব মাসুদ পেয়েছেন ৮০ হাজার ২৮৩ ভোট। ১৩১টি কেন্দ্রে ভোট পড়েছে ৬৩.২৫ শতাংশ।
টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার):
বিএনপি প্রার্থী মো. রবিউল আওয়াল ১ লাখ ৫০ হাজার ৯৫২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী একেএম আব্দুল হামিদ পেয়েছেন ৯১ হাজার ৯১৪ ভোট। ১৫৫টি কেন্দ্রে ভোট পড়েছে ৬০.৫৬ শতাংশ।
টাঙ্গাইল-৭ (মির্জাপুর):
বিএনপির আবুল কালাম আজাদ সিদ্দিকী ১ লাখ ৪১ হাজার ২৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আব্দুল্লাহ এবনে আবুল হোসেন তালুকদার পেয়েছেন ৭১ হাজার ৪০ ভোট। ১২৭টি কেন্দ্রে ভোট পড়েছে ৫৮.১৩ শতাংশ।
টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর):
বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান ১ লাখ ১৪ হাজার ২১৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন। স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেল পেয়েছেন ৭৭ হাজার ১৩০ ভোট। ১৩২টি কেন্দ্রে ভোট পড়েছে ৬০.৮১ শতাংশ।
জেলায় সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হলেও কিছু কেন্দ্রে ছোটখাটো উত্তেজনার খবর পাওয়া গেছে। তবে বড় ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি বলে জানিয়েছে নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]