মুন্সিগঞ্জে বিএনপি-স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৫
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৪৫
মুন্সিগঞ্জে বিএনপি-স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৫
মুন্সিগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মুন্সিগঞ্জে সদরে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর দুপক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের ৫ জন আহত হয়েছেন।


বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার শিলই ইউনিয়নের পূর্ব রাখীর কান্দী এলাকায় স্বতন্ত্র প্রার্থী সমর্থকদের ভোটকেন্দ্র পরিদর্শন করাকে কেন্দ্র করে কথা কাটাকাটি জেরে দুপক্ষের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।


আহতরা হলেন -সদ্য বহিষ্কৃত সদর উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুব হাসান সোহাগ (৩৮) জয় বেপারী (৩২), মো. ইকবাল (৪০), জুয়েল শেখ (৪৩), আব্দুল জব্বর বেপারী (৫৩)সহ আরও বেশ কয়েকজন।


প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, বিকেলে পূর্ব রাখীরকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্র পরিদর্শনে যায় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদ্য বহিষ্কৃত সদস্য সচিব স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিন আহমেদের (ফুটবল প্রতিকের) সমর্থকরা। এ সময় বিএনপি প্রার্থী মো কামরুজ্জামান রতনের সমর্থকরা কথা কাটাকাটির জেরে ইউনিয়নটির ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য নুরু মোল্লা ও স্থানীয় বিএনপি নেতা জাকির জমাদ্দার স্থানীয় বিএনপি সমর্থক জাকির জমাদ্দারসহ আরও বেশ কয়েকজনের নেতৃত্বে হামলা চালায় স্বতন্ত্র প্রার্থী সমর্থকদের ওপরে। এতে দুপক্ষের মধ্যে বাঁধে সংঘর্ষ। এ সময় ভাঙচুর চালানো হয় ভোট কেন্দ্রের ভেতরে থাকা প্লাস্টিকের চেয়ারসহ বিভিন্ন আসবাবপত্র। এ সময় উভয়পক্ষের ৫ জন গুরুতর আহত হয়।


মুন্সিগঞ্জ সদর হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক ডা.মাসুদুর রহমান জানান, আহতদের মধ্যে তিনজনের মাথায় ও ঘাড়েসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া একজনের ডান হাত ভেঙে যাওয়া অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হলে তাকে প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তি করা হয়।


সদর থানার অফিসার ইনচার্জ মো. মমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাজনৈতিক আধিপত্যের দ্বন্দ্বে পূর্ব বিরোধে জের ধরে দুপক্ষের মধ্যে প হামলার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরে পরবর্তী সহিংসতা এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়ন করা হয়।


তিনি আরও জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com