দোকানে লাঠি রাখায় বিএনপি কর্মীর ১০ দিনের জেল
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৩২
দোকানে লাঠি রাখায় বিএনপি কর্মীর ১০ দিনের জেল
রাজবাড়ী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজবাড়ীর বালিয়াকান্দিতে দোকান ঘরে পরিকল্পিত ভাবে কাঠের লাঠি ও ইটপাটকেল মজুদ রাখায় মো. হিলাল উদ্দিন (৩৮) নামে এক যুবককে ১০ দিনের কারাদণ্ড ও ৫শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।


বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার নারুয়া বাজারে ভাই-ভাই সেনেটারিজ দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন।


দন্ডপ্রাপ্ত হিলাল উদ্দিন উপজেলার নারুয়া ইউনিয়নের বিলধামু গ্রামের আজগর আলী মণ্ডলের ছেলে। সে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতিকের প্রার্থীর অন্যতম কর্মী।


সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন বলেন, ভোট গ্রহণের আগে ও পরে ভোটারদের মধ্যে আতংক সৃষ্টি করতে ভাই-ভাই সেনেটারিজ দোকানে ৫৪ টি কাঠের লাঠি ও ৫ ব্যাগ ইটপাটকেল মজুদ রাখা হয়েছিল। সেখানে বিএনপির এমপি প্রার্থীর একাধিক ফেস্টুন ব্যানার লক্ষ্য করা যায়।


তিনি আরও বলেন, দন্ডপ্রাপ্ত ব্যক্তি শিকার করেছেন কাঠের লাঠি ও ইটপাটকেল মারামারি করার উদ্দেশ্যে রাখা হয়েছিল। তবে সেগুলো তার বড় ভাই মো. বিল্লাল উদ্দিন রেখেছে। তবে বিল্লাল উদ্দিন কে মুঠোফোনে একাধিকবার দোকানে আসতে বললেও তিনি আসেন নাই।এজন্য ১৮৬০ এর ১৭১ (চ) নির্বাচনে অবৈধ প্রভাব বিস্তার, নাশকতা ও আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে লাঠি ও ইটপাটকেল মজুদ করার দায়ে মো: হিলাল উদ্দিন কে ১০ দিনের কারাদণ্ড ও ৫শ টাকা জরিমানা করা হয়েছে।


এসময় তল্লাশি ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন আর্মি ক্যাম্প বালিয়াকান্দি কমান্ডার মেজর রুবাইয়াতের নেতৃত্বে একদল সেনা সদস্য।


বিবার্তা/মিঠুন/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com