শরীয়তপুরে টাকাসহ জামায়াত কর্মী আটক
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:০০
শরীয়তপুরে টাকাসহ জামায়াত কর্মী আটক
শরীয়তপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

শরীয়তপুরের নড়িয়ায় ৭ লাখ ২০ হাজার টাকাস জামায়াত কর্মীকে আটক করেছে স্থানীয়রা।


বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে নড়িয়া পৌরসভার বৈশাখীপাড়া এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তাকে দুই বছরের কারাদণ্ড এবং তিন হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।


নড়িয়া উপজেলার সহকারী কমিশনার(ভূমি) লাকি দাস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে টাকা বিতরণের খবর পেয়ে একটি বাড়িতে ভ্রাম্যমাণ আদালত ও যৌথবাহিনী সদস্যরা অভিযান চালায়। এসময় স্থানীয় একটি প্রাইমারি স্কুলের শিক্ষক ও জামায়াত ইসলামের কর্মী গোলাম মোস্তফাকে টাকাসহ আটক করে।


তিনি আরও বলেন, আটক গোলাম মোস্তফা শরীয়তপুর-২ আসনের জামায়াতে ইসলামী প্রার্থী ডা. মহমুদ হোসেন বকাউল এর কর্মী। পরে জিজ্ঞাসাবাদে তিনি বিভিন্ন কেন্দ্রে দায়িত্বরতদের জন্য এই টাকা এনে বিতরণ করছিলেন বলে স্বীকার করেছেন।


নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ কারাদণ্ডের পাশাপাশি তিন হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট কোনো মন্তব্য করেনি।


নড়িয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ রয়েল মাঝি অভিযোগ করেন, সকাল থেকেই মহিলা কর্মীরা এই এলাকার প্রত্যেকটি ঘরে ঘরে টাকা বিতরণ করেছেন। দলে পক্ষ থেকে এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com