ফরিদপুরে বাস উল্টে নিহত ২, আহত ৩০
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৪৫
ফরিদপুরে বাস উল্টে নিহত ২, আহত ৩০
ফরিদপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ফরিদপুরের ভাঙায় বাস উল্টে ২ জন নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছেন আহত হয়েছে আরও ৩০ জন।


বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর একটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সুয়াদী সিসিবিএল ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।


দুর্ঘটনায় নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।


ভাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. আবু জাফর বলেন, ‘ঢাকা-খুলনা মহাসড়কের সি সি বি এল ফিলিং স্টেশনের সামনে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলেই দুজন নিহত হয়েছেন। এসময় দুর্ঘটনা কবলিত স্থান থেকে ২৩ জনকে আহত অবস্থায় উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।’


ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা তাসনিম জুবায়ের নাদিম জানান, ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সড়ক দুর্ঘটনায় ৩০ জন আহত রোগী এ পর্যন্ত ভর্তি হয়েছে।


ভাঙ্গা হাইওয়ে থানার এসআই মো. মামুন জানান, ঢাকা থেকে নড়াইলগামী নড়াইল এক্সপ্রেস পরিবহনের একটি বাস রাস্তার ওপর উল্টে গেলে ঘটনাস্থলে দুজন নিহত হয়েছে। নিহতদের নাম পরিচয় এখনো উদঘাটন করা যায়নি।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com