
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চার দিনের ছুটিতে বাড়ি ফেরা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে এক পরিবহনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকালে রাজবাড়ীর দৌলতদিয়া বাস টার্মিনালে এ অভিযান পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসান খান।
এ সময় নির্ধারিত ভাড়ার তুলনায় অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে পোড়াদাহ পরিবহনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ধারা অনুযায়ী ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
মুনতাসির হাসান খান বলেন, নির্বাচন উপলক্ষে ছুটি পেয়ে বাড়ি ফেরা সাধারণ মানুষের কাছ থেকে কাউন্টার থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে বলে গোপন খবর পেয়ে অভিযান পরিচালনা একটি পরিবহনকে ৫ হাজার টাকা ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়। পাশাপাশি এমন কাজ থেকে বিরত থাকতে পরিবহন কাউন্টারের কর্মকর্তাদের সতর্ক করা হয়েছে।এ সময় বাড়তি ভাড়া ফেরত পেয়ে স্বস্তি প্রকাশ করেন যাত্রীরা।
বিবার্তা/মিঠুন/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]