রাতের অন্ধকারে কৃষকের গবাদিপশু কুপিয়ে জখম
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৪৪
রাতের অন্ধকারে কৃষকের গবাদিপশু কুপিয়ে জখম
রাজবাড়ী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজবাড়ীর পাংশায় রাতের অন্ধকারে এক কৃষকের ৩টি গরু কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।


সোমবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সাড়ে ৮ টার দিকে উপজেলার পাট্টা ইউনিয়ন মুছিদহ খামার-ডাঙ্গি গ্রামে এ ঘটনা ঘটে।


ভুক্তভোগী কৃষক মো. রমজান খা একই এলাকার মো. আজিমদ্দিন খার ছেলে। সে কৃষক কাজের পাশাপাশি গরুর খামার পরিচালনা করেন।


এ বিষয়ে ভুক্তভোগী কৃষকের বড় ভাই মো. হাবিব খা বলেন, ঘটনার সময় আমরা বাজারে ছিলাম। যেহেতু আমাদের বসত ঘড় গরুর গোয়াল থেকে ৩০ ফিট দূরে, সেই সুযোগে দুর্বৃত্তরা গোয়ালে ডুকে ৩ টি গরু এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। গরুর ডাকাডাকি শুনে প্রথমে বাড়ির মহিলা আসে। পরে আমরা গিয়ে স্থানীয় ডাক্তার ডেকে প্রাথমিক চিকিৎসা দেই। তবে গরুর অবস্থা আশংকা জনক।


তিনি আরও বলেন, আমরা বিএনপির মনোনীত প্রার্থী হারুন অর রশিদ এর পক্ষে ধানের শীষের নির্বাচন করছি। অনেক সময় বিএনপির প্রতিপক্ষ বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরাই এই কাজ করেছে।


এ বিষয়ে পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, সংবাদ পাওয়ার সাথে সাথে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছিলো। তাদের লিখত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


তিনি আরও বলেন, এক থেকে দেড় বছর আগেও ভুক্তভোগী এই কৃষকের এমন ক্ষতি করেছিলো দুর্বৃত্তরা। ধারণা করা হচ্ছে পূর্ব শত্রু তার জের ধরে এমন ঘটনা ঘটেছে।


বিবার্তা/মিঠুন/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com