রাজবাড়ী-২ আসনে বিএনপি প্রার্থীর শেষ নির্বাচনী গণমিছিল
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩৯
রাজবাড়ী-২ আসনে বিএনপি প্রার্থীর শেষ নির্বাচনী গণমিছিল
রাজবাড়ী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ী-২ (পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী হারুন অর রশীদের পক্ষে শেষ নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে পাংশা উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজিত এই গণমিছিলে হাজার হাজার মানুষ অংশ নেন।


এর আগে দুপুর থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পাংশা সরকারি জর্জ হাই স্কুল মাঠে এসে জমায়েত হতে থাকেন।বেলা ৪ টার দিকে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে গণমিছিল শুরু হয়।


ব্যানার, ফেস্টুন ও দলীয় প্রতীক সম্বলিত পতাকা হাতে নিয়ে নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে পুরো এলাকা মুখর করে তোলেন। গণমিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাংশা উপজেলা বিএনপির কার্যালয় সামনে গিয়ে শেষ হয়।


গণমিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা জানান, আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতেই এই শেষ নির্বাচনী গণমিছিলের আয়োজন করা হয়েছে।


বিবার্তা/মিঠুন/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com