মুন্সিগঞ্জে সড়ক দুর্ঘটনায় পিকআপ চালক-হেলপার নিহত
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০১
মুন্সিগঞ্জে সড়ক দুর্ঘটনায় পিকআপ চালক-হেলপার নিহত
মুন্সিগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মালবোঝাই একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটি গাড়ির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পিকআপের চালক ও তার সহকারী নিহত হয়েছে।


রবিবার (৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২ টার দিকে উপজেলার নিমতলা আন্ডারপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহত দুজন হলেন- পিকআপের চালক মো. সুজন (৩৭) ও চালকের সহকারী মো. ইছারুল (২৫)।


স্থানীয় লোকজন ও শ্রীনগর ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গতকার রাতে কাঁচামাল বোঝাই করে পিকআপটি যশোর থেকে ঢাকার দিকে যাচ্ছিল। রাত দুইটার দিকে পিকআপটি এক্সপ্রেসওয়ের সিরাজদিখানের নিমতলা আন্ডারপাসে আসামাত্রই নিয়ন্ত্রণ হারায়। সে সময় পিকআপটি অন্য একটি গাড়ির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই পিকআপের চালক মারা যান। পরে শ্রীনগর ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।


শ্রীনগর ফায়ার স্টেশন কর্মকর্তা দেওয়ান আজাদ হোসেন আজ সোমবার সকালে জানান, ‘দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। হতাহত ব্যক্তিদের উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাদের মৃত্যুর বিষয় নিশ্চিত করেন। দুজনের মরদেহ ও দুর্ঘটনাকবলিত পিকআপটি হাসাড়া হাইওয়ে থানায় আছে।’


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com