সারাদেশ
জামায়াত কথায় কথায় মানুষের সাথে বিশ্বাস ঘাতকতা করে: খোকন
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০৫
জামায়াত কথায় কথায় মানুষের সাথে বিশ্বাস ঘাতকতা করে: খোকন
নরসিংদী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

আমরা যা বলি তা করি, মানুষের সাথে বিশ্বাস ঘাতকতা করি না। জামায়াত কথায় কথায় মানুষের সাথে বিশ্বাস ঘাতকতা করে” বলে মন্তব্য করেছেন-বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ সদর আসনের ধানের শীষের প্রার্থী খায়রুল কবির খোকন।


রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে নরসিংদীর মাদবদী এসপি ইসিস্টিটিউট স্কুল মাঠে নির্বাচনি জনসভায় তিনি এ কথা বলেন।


তিনি বলেন, আপনারা ধানের শীষ (বিএনপি), লাঙ্গল ও নৌকা (আওয়ামীলীগকে) দেখেছেন। এবার আমাদেরকে দেখেন এবং সুযোগ দেন। এই দলটি এইভাবে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। ধর্ম ব্যবসায়ীদের কাছ থেকে ইসলাম ও জাতিকে রক্ষা করতে হবে। তাদের ফাঁদে পা দেয়া যাবে না।


তিনি আরো বলেন, আপনাদের অপকর্মতো ৭১ সালেই দেখা হয়ে গেছে। ৭১ সালে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিরোধী চক্র এই দেশের মা বোনের সম্ভ্রম কেড়ে নিয়েছে। তাদের জন্য ৩০ লক্ষ মানুষকে রক্ত দিতে হয়েছে। বিএনপি ক্ষমতায় এলে সাধারণ মানুষের কল্যাণ হবে। দেশের অর্থনীতি ও ব্যবসা-বানিজ্যের অগ্রগতি হবে। তাই দেশের কল্যাণে আগামী ১২ তারিখ আপনাদের মূল্যবান ভোট ধানের শীষের প্রার্থীকে দিয়ে দেশ গড়ার কাজে অংশ নেবেন।


খায়রুল কবির খোকন বলেন, দীর্ঘ ১৭ বছর মানুষ ভোট দিতে পারেনি। এবার ভোট দেয়ার জন্য সাধারণ মানুষ মুখিয়ে আছে। তাই আগামী ১২ তারিখ আপনাদের মূল্যবান ভোট তারেক রহমানের পক্ষে দিয়ে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করবেন।


নরসিংদী সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী সভাপতিত্বে ও মাধবদী পৌর বিএনপির সভাপতি আমান উল্লাহ আমান এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি এড. শিরিন সুলতানা, জেলা বিএনপির সহ সভাপতি হারুন অর রশিদ, বি.জি রশিদ নওশেরসহ জেলা বিএনপি, সদর উপজেলা বিএনপি, মাধবদী পৌর বিএনপি ও অংঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।


বিবার্তা/কামাল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com