সারাদেশ
নরসিংদী-১ আসনে বিএনপির প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:১০
নরসিংদী-১ আসনে বিএনপির প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা
নরসিংদী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নরসিংদী-১ (সদর) আসনে বিএনপির প্রার্থী খায়রুল কবির খোকন তাঁর নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।


রবিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে চিনিশপুরস্থ জেলা বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মপরিকল্পনা ঘোষণা করা হয়।


এসময় তিনি জানান, বিজয়ী হলে সদরের শিক্ষার মান উন্নয়নে বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ স্থাপন সহ স্কুল, কলেজ, মসজিদ মাদ্রাসা ও মন্দির উন্নত প্রযুক্তি সমৃদ্ধ কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ সুযোগ সৃষ্টি করে কর্মক্ষম যুব সমাজকে বিদেশে কর্মসংস্থানের পদক্ষেপ গ্রহণ করা হবে।


সন্ত্রাস, চাঁদাবাজ, মাস্তান, দখলবাজ, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করবেন।


নরসিংদী পৌরসভাকে সিটি করপোরেশনে ও মাধবদী পৌরসভাকে আধুনিক নাগরিক সুবিধা নিশ্চিত করণে মাষ্টার প্ল্যান গ্রহণ করা হবে।


খায়রুল কবির খোকন বলেন- উভয় পৌরসভায় ড্রেনেজ ব্যবস্থা, খাল খনন, প্রশস্থ-রাস্তা, লাইটিং ব্যবস্থা, গ্যাস, বিদ্যুৎ, যানযট নিরসন, সামাজিক নিরাপত্তা, সহনীয় পৌর কর, জন্ম-মৃত্যু নিবন্ধন সার্টিফিকেট সহ অন্যান্য নাগরিক সুবিধা সহজীকরণ করা হবে।


শিল্প বান্ধব শিল্প নগরী হিসেবে নরসিংদী কে গড়ে তুলতে নানামুখী পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানিয়ে তিনি বলেন-বন্ধ হয়ে যাওয়া কলকারখানা পুণরায় চালু করার কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।


এছাড়া "সমন্বিত চর উন্নয়ন প্রকল্প" গ্রহণ করে চর এলাকার রাস্তা ঘাট, ব্রীজ-কালভার্ট, বিদ্যুৎ, স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসা, দলগত ও পারিবারিক আধিপত্য নিরসনে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতকরণ সহ ফেরি চলাচলের উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করা হবে।


শিশু-কিশোরদের শিক্ষা, মেধা বিকাশে খেলার মাঠ ও চিত্ত বিনোদন কেন্দ্র স্থাপন করা হবে।


ইউনিয়ন ও নগর স্বাস্থ্য কেন্দ্র গুলো দুর্নীতিমুক্ত, মা ও শিশুর পূর্ণাঙ্গ স্বাস্থ্য সেবা, ভ্যাকসিনেশন ও গ্রাম ভিত্তিক মহিলা স্বাস্থ্য কর্মী নিয়োগ নিশ্চিতকরণ হবে। আহত জুলাই যোদ্ধাদের সু-চিকিৎসা ও পুনর্বাসন সহ স্মৃতি জাদুঘর নির্মাণ করার কথাও জানান তিনি।


এছাড়া দলের পরিকল্পনায় ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ধর্মীয় উপাসনালয়ের প্রধানদের সম্মানী ভাতা ও উৎসব ভাতার কথা উল্লেখ করেন নরসিংদী-১ (সদর) আসনে বিএনপির প্রার্থী, জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রিয় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন।


সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সহ সভাপতি এডভোকেট আব্দুল বাছেদ ভুইয়া, হারুন অর রশিদ, এম.এ জলিল, গোলাম কবির কামাল, আকবর হোসেন, আমিনুল হক বাচ্চু, রবিউল ইসলাম রবি, খবিরুল ইসলাম বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসাইন বিদ্যুৎ সহ অঙ্গ সংগঠন এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


বিবার্তা/কামাল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com