
ঢাকার ধামরাইয়ে অটো রাইস মিলে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় ট্রাকসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় লুণ্ঠিত ৪৬২ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। গ্রেফহতারকৃত আসামিদের দশ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত আরও কয়েকজন এখনো পলাতক।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে ধামরাই থানায় ওক সংবাদ সম্মেলন করে এসকল তথ্য জানায় অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস (ঢাকা জেলা উত্তর) মো. আরাফাতুল ইসলাম।
গত ২৬ জানুয়ারি ধামরাইয়ের আইঙ্গন মোড় এলাকায় মেসার্স বিসমিল্লাহ অটো রাইস মিলে এ ডাকাতির ঘটনা ঘটে। মুখে মাস্ক পরা ১০ থেকে ১২ জন ডাকাত মিলের দেয়াল টপকে ভেতরে ঢুকে নিরাপত্তা কর্মী ও শ্রমিকদের হাত-পা বেঁধে মারধর করে। পরে একটি ট্রাক ঢুকিয়ে ৬৩৩ বস্তা চাল লুট করে নিয়ে যায় তারা। লুট হয় মোবাইল ফোন ও নগদ টাকাও।
ঘটনার পর মামলা হলে তদন্তে নামে ধামরাই থানা পুলিশ। অভিযানে দক্ষিণ কেরানীগঞ্জ থেকে ডাকাতিতে ব্যবহৃত ট্রাক উদ্ধার করা হয়। পরে তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা ও গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে চারজনকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারদের দেওয়া তথ্য অনুযায়ী পটুয়াখালীর গলাচিপায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয় ৪৬২ বস্তা লুণ্ঠিত চাল। পুলিশ বলছে, বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- শাহাজল, মো. ফারুক মিয়া, মো. ফরহাদ মিয়া ও আলমগীর মিয়া। তাদের বিরুদ্ধে পূর্বেও বিভিন্ন থানায় মামলা রয়েছে। অপরদিকে আশুলিয়ায় অস্ত্রসহ পাঁচ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ সটঃ অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস (ঢাকা জেলা উত্তর) মো. আরাফাতুল ইসলাম।
বিবার্তা/শরিফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]