টাঙ্গাইলে স্বতন্ত্র প্রার্থী ফরহাদের ব্যাপক নির্বাচনী গণসংযোগ
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০০:৪৪
টাঙ্গাইলে স্বতন্ত্র প্রার্থী ফরহাদের ব্যাপক নির্বাচনী গণসংযোগ
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল-৫ (সদর) আসনের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট ফরহাদ ইকবাল ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন।


শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দিনব্যাপী তিনি টাঙ্গাইল পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের দেওলা এলাকায় গণসংযোগ ও কুশল বিনিময় করেন। এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণভাবে মতবিনিময় করেন এবং দোয়া ও ভোট প্রার্থনা করেন।


গণসংযোগকালে তিনি সাধারণ মানুষ, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলেন এবং এলাকার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে নিজের পরিকল্পনার কথা তুলে ধরেন।


প্রার্থী ফরহাদ ইকবাল বলেন, আমি নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করব। মানুষের সুখ-দুঃখে পাশে থেকে একটি আধুনিক ও উন্নত টাঙ্গাইল গড়ে তুলতে চাই।
এ সময় স্থানীয় বাসিন্দারাও তাঁর সঙ্গে নিজেদের সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। তারা আশাবাদ ব্যক্ত করেন, নির্বাচিত হলে তিনি এলাকার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন।


গণসংযোগে প্রার্থীর সঙ্গে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরাও উপস্থিত ছিলেন। তারা হরিণ প্রতীকে ভোট দিয়ে তাঁকে বিজয়ী করার আহ্বান জানান।


বিবার্তা/বাবু/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com