
মিথ্যা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মেসার্স রাবেয়া এন্টারপ্রাইজ ব্রিকস (আরএন্ডবি) ব্রিকসের মালিক মো. নাসির উদ্দিন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে শহরের বড়পুল এলাকার একটি অভিজাত রেস্টুরেন্টের তৃতীয় তলায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ইটভাটার মালিক হাজী মো. নাসির উদ্দিন বলেন, ২০২৩ সালে ২০ লক্ষ টাকা দিয়ে আমি সততা ব্রিকস ইট ভাটাটি ক্রয় করি। ক্রয় করার পর তার সকল কাগজপত্র আমার নিকট হস্থান্তর করে দেন।এরপর প্রতিষ্ঠানটি নতুন রূপে তৈরি করে মেসার্স রাবেয়া এন্টারপ্রাইজ (আরএন্ডবি) নাম দিয়ে বর্তমানে আমি আমার ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছিলাম। আমার ভাটায় প্রায় দুই শতাধিক লোক কাজ করে জীবিকা নির্বাহ করে থাকে। কিন্তু সম্প্রতি লোভের বশবর্তী হয়ে, জোরপূর্বক ভাবে প্রভাব বিস্তার করে ইট ভাটার পূর্বের মালিক তরিকুল ইসলাম ভাটাটি তিনি অবৈধ ভাবে দখল করার জন্য আমার বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা ও হয়রানি মূলক ৮ টি মামলা দিয়ে আমাকে আর্থিক ক্ষতিগ্রস্থ করেছে। এছাড়াও লোকজন দিয়ে আমাকে শারিরীক ভাবে নির্যাতন ও মারধর করেছে। আমার নামে দায়েরা করা ৮ টি মামলার মধ্যে ৭ টি মামলা মিথ্যা বলে প্রমাণিত হয়ে খারিজ হয়ে যায়। সর্বশেষ রাজবাড়ীর সহকারী জজ আদালতে একটি দেওয়ানি মামলা করে।সে বিভিন্ন কৌশলে আমার চলমান ভাটাটি বন্ধ করার জন্য গত ২৬শে জানুয়ারী কোর্ট থেকে একটি স্থগিতাদেশ অর্ডার করিয়ে নেই।যার কারণে আমার রানিং ভাটাটি বন্ধ হয়ে গেছে।প্রায় দুই শতাধিক লোক বেকার হয়ে গেছে। তাই আমি অবিলম্বে এই মিথ্যা ও হয়রানি মূলক মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে ভাটার মালিকের বড় ভাই মোহাম্মদ আইয়ুব এবংর তার আত্মীয় মাওলানা সুলামান উপস্থিত ছিলেন।
বিবার্তা/মিঠুন/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]