রাজবাড়ীতে বিদেশি রিভলভার, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ১৮:৪৬
রাজবাড়ীতে বিদেশি রিভলভার, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার
রাজবাড়ী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজবাড়ীতে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে বিদেশি রিভলভার, গুলি, ওয়াকিটকি ও দেশীয় অস্ত্র পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে সেনাবাহিনী।


শুক্রবার (৩০ জানুয়ারি) আনুমানিক রাত ২টা থেকে ভোর ৪টা পর্যন্ত রাজবাড়ী সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়নের ধুলদী জয়পুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে স্থানীয় সাঈদ বিশ্বাসের বসতবাড়ির পাশে থাকা একটি মেহগনি বাগান থেকে অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।


সেনা সূত্রে জানা যায়, উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে—একটি বিদেশি রিভলভার (মেড ইন পাকিস্তান), তিন রাউন্ড রিভলভারের গুলি, দুটি ওয়াকিটকি, দুটি ওয়াকিটকি ব্যাটারিসহ চার্জার, একটি চাকু, দুটি চাপাতি ও একটি ছুরি।


প্রাথমিক ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত অস্ত্রগুলো কুষ্টিয়া সীমান্ত দিয়ে চোরাচালানের মাধ্যমে আনা হয়েছিল এবং হাতবদলের উদ্দেশ্যে মেহগনি বাগানে গোপনে রাখা ছিল। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত অবৈধ আগ্নেয়াস্ত্র ও অন্যান্য মালামাল রাজবাড়ী সদর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে জানান সেনাবাহিনী।


এ বিষয়ে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘পরিত্যক্ত অবস্থায় এসব উদ্ধার করে সেনাবাহিনীর সদস্যরা। পরে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।


বিবার্তা/মিঠুন/এমবি


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com