নরসিংদীতে পাওয়ারলোম শ্রমিককে কুপিয়ে হত্যা
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫, ২৩:৪৯
নরসিংদীতে পাওয়ারলোম শ্রমিককে কুপিয়ে হত্যা
নরসিংদী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের কেন্দুয়াব গ্রামে সোমবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাতে এক পাওয়ারলোম শ্রমিককে খুন করার অভিযোগ পাওয়া গেছে।


এমরান ওরফে নয়ন বাবু (৩৫) এই শ্রমিক পাশ্ববর্তী মোস্তফার পাওয়ারলোমে কাজ করত। রাত তিন টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে পাওয়ারলোমের ভেতর থেকে বাহিরে বের হন। তারপর সে আর ভেতরে প্রবেশ করেনি। সোমবার ভোর পাঁচ টার দিকে পাওয়ারলোমের একজন শ্রমিক বাহিরে বের হলে এমরানকে মিলের পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তারপর তার পরিবার খবর পেয়ে ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে এবং পরে সেখান থেকে আংশকাজনক অবস্থায় তাকে ঢাকা নেওয়ার পথে এমরান মারা যায়। নিহত এমরান একই গ্রামের আমির ইসলামের ছেলে।


নিহতের স্ত্রী জ্যোৎস্না বেগম অভিযোগ করে বলেন, কামাল নামে তার স্বামীর এক বন্ধু এ হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকতে পারে। কিছুদিন আগেও কামাল রাত ১২টার সময় এসে আমার স্বামীকে মেরে ফেলার হুমকি দিয়েছিল। আজ (মঙ্গলবার) দুপুরে কামালের বিদেশে চলে যাওয়ার কথা। কামাল তার লোকজন নিয়ে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে বলে আমার ধারণা। আমি আমার স্বামীর হত্যাকারীদের বিচার চাই।


পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, নিহত এমরান ওরফে নয়ন বাবু পাওয়ারলোমে চাকরি করতেন। রাতে ডিউটিরত অবস্থায় পাওয়ারলোমের বাহিরে আসার পর কে বা কারা তার মাথার পিছনে আঘাত করে রক্তাক্ত অবস্থায় তাকে ফেলে রেখে চলে যায়। পরে হাসপাতালে নেওয়ার পথে এমরানের মৃত্যু হয়। নিহতের মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এ ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পর তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


বিবার্তা/কামরুল/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com