হাদিকে নিয়ে মন্তব্য করায় চিকিৎসককে বরখাস্ত
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫, ১৩:৫১
হাদিকে নিয়ে মন্তব্য করায় চিকিৎসককে বরখাস্ত
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় সাময়িক বরখাস্ত হয়েছেন এনাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যাপক ডা. তাজিন আফরোজ শাহ।


শুক্রবার (১৯ ডিসেম্বর) এনাম মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মোতাহার হোসেন ভ‚ঁইয়া স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।


চিঠিতে বলা হয়, সম্প্রতি শহীদ শরীফ ওসমান বিন হাদিকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করায় অধ্যাপক ডা. তাজিন আফরোজ শাহকে এনাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যাপক মেডিসিন বিভাগ থেকে সাময়িক অব্যাহতি প্রদান করা হলো। এই আদেশ ১৯ ডিসেম্বর ২০২৫ থেকে কার্যকর হইবে।


একইসঙ্গে, কেন স্থায়ীভাবে বরখাস্ত করা হবে না, তা আগামী ৭ কর্মদিবসের মধ্যে কারন দর্শানোর জন্য ডাঃ তাজিন আফরোজ কে নির্দেশ দেওয়া হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।


বিবার্তা/শরিফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com