নরসিংদীর নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫, ২৩:৫৭
নরসিংদীর নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা
নরসিংদী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নরসিংদীর নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


বুধবার বিকেলেনরসিংদী পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নরসিংদীর নবাগত পুলিশ সুপার মোঃ আব্দুল্লাহ-আল-ফারুক। এসময় নরসিংদী প্রেসক্লাবসহ সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।


নরসিংদীর আইন শৃংখলা পরিস্থিতির উন্নয়ন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করা, নরসিংদীতে অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী গ্রেফতার, মাদক নিয়ন্ত্রণ এবং চরাঞ্চলের ঝুকিপূর্ণ এলাকা গুলোতে সার্বক্ষণিক পুলিশী তৎপরতা জোরদার করা, বৃহত্তর রায়পুরা উপজেলার নতুন থানা স্থাপন সহ সার্বিক বিষয়ে আলোচনা করেন।


তিনি সাংবাদিকদের সত্য ও বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশনসহ সকল প্রকার সহযোগিতা কামনা করেন। এসময় তার সাথে অতিরিক্ত পুলিশ সুপার মো: কলিমুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার, অতিরিক্ত পুলিশ সুপার আশিকুর রহমান এবং জেলা গোয়েন্দা পুলিশের কর্মকর্তা সৈয়দ কাশিফ সানোয়ার উপস্থিত ছিলেন।


নবাগত পুলিশ সুপারকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মোঃ নুরুল ইসলাম, সাবেক সভাপতি প্রেস ক্লাবের উপদেষ্টা নিবারণ রায় ও আবদুর রহমান ভূইয়া, নবনির্বাচিত সভাপতি মাখন দাস, প্রমুখ।


বিবার্তা/কামরুল/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com