হাদিকে হত্যার পরিকল্পনা হয় ‌রিসোর্টে, বুকিং দেন মিরপুরের আলমগীর
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ১৬:০৯
হাদিকে হত্যার পরিকল্পনা হয় ‌রিসোর্টে, বুকিং দেন মিরপুরের আলমগীর
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সাভারের মধুমতি মডেল টাউনের গ্রিন জোন রিসোর্টে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদীকে হত্যার পরিকল্পনা সংক্রান্ত একটি গোপন বৈঠক হয়েছে বলে গোয়েন্দা সূত্রে জানা গেছে।


শুক্রবার (১২ ডিসেম্বর) ভোর ৫টা ২৩ মিনিট থেকে সকাল ৮টা ৫৪ মিনিট পর্যন্ত এ বৈঠকটি হয়।


সূত্র জানায়, ১২ ডিসেম্বর রাত ৩টার দিকে মিরপুরের আলমগীর হোসেন গ্রিন জোন রিসোর্টের নাইট ডিউটিতে কর্মরত হাবিবুর রহমান সিয়াম হোসেনকে ফোন করে রিসোর্টের ২০৪ নম্বর কক্ষ বুকিং দেন। রাত ৪টা ৮ মিনিটে আলমগীরের রেফারেন্সে দুইজন নারী কক্ষে প্রবেশ করেন। পরে সকাল ৫টা ২৫ মিনিটে আলমগীর হোসেন আরও একজনকে নিয়ে ওই কক্ষে অবস্থান নেন। সকাল ৮টা ২৫ মিনিটে চারজনই কক্ষ ত্যাগ করেন।


পরবর্তী গোয়েন্দা পর্যবেক্ষণে জানা যায়, ওই সময় কক্ষে কথিতভাবে হাদীর শুটার হিসেবে পরিচিত ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান, তার বান্ধবী মারিয়া এবং আলমগীর হোসেনসহ চারজন মিলিত হয়ে শরিফ ওসমান হাদীকে হত্যার পরিকল্পনা করেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় র‍্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ১৩ ডিসেম্বর মারিয়াকে গ্রেফতার করে এবং তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করে। বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


এদিকে গ্রিন জোন রিসোর্টের দুটি সিসিটিভি ফুটেজ তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। এ এঘটনায় রিসোর্টটি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিদর্শন করে তল্লাশী করেছেন।


এ ঘটনায় রিসোর্টটের রুম সার্ভিস বয় হাবিবুর রহমান সিয়ামকে জিজ্ঞাসাবাদ করেছে র‌্যাব সদস্যরা বলে জানিয়েছেন গ্রীণ জোন রিসোর্টের ম্যানেজার রফিকুল ইসলাম।


বিবার্তা/শরিফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com