আশুলিয়ায় র‌্যাব পরিচয়ে ৩০ গরু বোঝাই ট্রাক ডাকাতি
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫, ০৯:২৩
আশুলিয়ায় র‌্যাব পরিচয়ে ৩০ গরু বোঝাই ট্রাক ডাকাতি
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সাভারের আশুলিয়ায় র‌্যাব পরিচয়ে ৩০টি গরু বোঝাই ট্রাক ডাকাতি করেছে দুর্বৃত্তরা।


শনিবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ৩ টায় নবীনগর চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার ডিইপিজেডের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে।


জানা যায়, রাতে বগুড়া থেকে ত্রিশটি ছোট বড় গরু নিয়ে ঝিনাইদহ -ট -১১-১৯০৯ নম্বর ট্রাক টি ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার পথে আশুলিয়া ডিইপিজেটের সামনে পৌঁছলে র‌্যাব পরিচয়ে তিনটি মাইক্রোবাস দিয়ে গাড়ির গতিরোধ করে। পরে ড্রাইভার, হেলপারসহ গরু ব্যবসায়ীদের নামিয়ে মাইক্রোবাসে তুলে গরুর ট্রাক নিয়েবাইপাইল পল্লি বিদ্যুৎ হয়ে গাড়ি ঘুরিয়ে টাঙ্গাইলের মির্জাপুরের দিকে নিয়ে যায়। পথিমধ্যে চন্দ্রার কাছে ড্রাইভার, হেলপারসহ তিনজন গরু ব্যবসায়ীকে মারধর করে মাইক্রোবাস থেকে নামিয়ে দিয়ে গরুর ট্রাক নিয়ে চলে যায়। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।


এ বিষয়ে আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে ইতি মধ্যে ডাকাতদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।


বিবার্তা/শরিফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com