সাভারে বাসে আগুন
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ০৯:১৬
সাভারে বাসে আগুন
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সাভারে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচেছেন বাসে শুয়ে থাকা চালক।


শনিবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সাভারের সাভারের গেন্ডা এলাকায় এ ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত দশটা বিশ মিনিটে সাভারের গেন্ডার ইউটার্নে পার্কিং করে রাখা গারমেন্টস শ্রমিকদের আনা নেওয়ার কাজে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এসময় বাসের ভিতর শুয়ে থাকা ড্রাইভার আগুন দেখে ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে সাভা মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।


বিবার্তা/শরিফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com