৮ ইউনিটের চেষ্টায় টঙ্গীর তুলার গুদামের আগুন নিয়ন্ত্রণে
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ১৫:২৩
৮ ইউনিটের চেষ্টায় টঙ্গীর তুলার গুদামের আগুন নিয়ন্ত্রণে
টঙ্গী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ফায়ার সার্ভিসের ৮ ইউনিটের চেষ্টায় গাজীপুরের টঙ্গীতে তুলার গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।


শনিবার (৮ নভেম্বর) বেলা দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় বলে ফায়ার সার্ভিসের এক বার্তায় জানানো হয়েছে।


এর আগে, শনিবার বেলা পৌনে ১২টায় মিলগেইট এলাকায় একটি টিনশেড তুলার গুদামে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে।


টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহিন আলম বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ তদন্তের পর জানা যাবে।’


ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, তুলা দাহ্য পদার্থ হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে। স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com