ধামরাইয়ে নিখোঁজ দুই ভাইর মরদেহ উদ্ধার
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ১৫:৫১
ধামরাইয়ে নিখোঁজ দুই ভাইর মরদেহ উদ্ধার
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঢাকার ধামরাই থেকে নিখোঁজের একদিন পর দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


শুক্রবার (১৭ অক্টোবর) দিবাগত রাতে সেফটিক ট্যাংকি থেকে তাদের লাশ উদ্ধার করে ধামরাই থানা পুলিশ।


পুলিশ জানায়, গতকাল ধামরাইর ছোট চন্দ্রাইল এলাকা থেকে পাঁচ বছর বয়সী শিশু ইয়াসিন ও তিন বছর বয়সী আব্দুর রহিম নিখোঁজ হয়। পরে খোঁজাখুজির এক পর্যায়ে রাতে সেখানে সেফটি ট্যাংকির ভিতরে দুই শিশুর লাশ পাওয়া যায়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের লাশ উদ্ধার করে। শিশু দুটির অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম বলেন,দুই শিশু সেফটি ট্যাংকিতে পড়ে মারা গেছে।


বিবার্তা/শরিফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com