আওয়ামী লীগ নেত্রী শামীমা পারভীন গ্রেফতার
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৪
আওয়ামী লীগ নেত্রী শামীমা পারভীন গ্রেফতার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সাতক্ষীরায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী শামীমা পারভীন রত্মাকে গ্রেফতার করেছে পুলিশ।


রবিবার (২৮ সেপ্টেম্বর) রাত ১০ টার দিকে সাতক্ষীরা শহরের সুলতানপুর ক্লাব এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃত শামীমা পারভীন জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও বর্ণমালা একাডেমির পরিচালক পদে রয়েছেন।


সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ-শামিনুল হক জানান, নাশকতা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে সোমবার আদালতে সোপর্দ করা হবে।


জানা যায়, গ্রেফতারকৃত শামীমা পারভীন রত্না দীর্ঘদিন ধরে জেলার সাংস্কৃতিক অঙ্গনের সঙ্গে জড়িত।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com