আশুলিয়ায় বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের মানববন্ধন
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪:১৮
আশুলিয়ায় বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের মানববন্ধন
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সাভারের আশুলিয়ায় বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে শ্রমিকরা।


শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে বাইপাইল আব্দুল্লাহপুর মহাসড়কের আশুলিয়ার নিশ্চিতপুর এলাকায় এ
মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। এতে হাত ধরে ওই গারমেন্টসের নারী ও পুরুষ মিলিয়ে প্রায় পঁচিশ হাজার শ্রমিক অংশ নেন।


মানববন্ধন কর্মসূচি থেকে এসময় শ্রমিকরা বলেন, সম্প্রতি শ্রমিকদের বেতন ভাতা না দিয়ে নাসা গ্রুপের ১৬ টি তৈরি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করেন। এতে করে কারখানাগুলোর প্রায় পঁচিশ হাজার শ্রমিক মানবেতর জীবন যাপন করছেন।
নতুন করে কোথায় চাকরি পাবেন তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। এসময় শ্রমিকরা দ্রুত কারখানাগুলো খুলে দিয়ে শ্রমিকদের বেতন ভাতা পরিশোধের আহ্বান জানান।
উল্লেখ নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম বর্তমানে কারাগারে রয়েছেন।


বিবার্তা/শরিফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com