কিশোরগঞ্জে ট্রাকচাপায় অটোরিকশা চালক নিহত
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৫, ১৫:৩৬
কিশোরগঞ্জে ট্রাকচাপায় অটোরিকশা চালক নিহত
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ট্রাকচাপায় শরিফুল ইসলাম শরীফ (৪২) নামে এক সিএনজি চালিত অটোরিকশা চালক নিহত হয়েছেন।


শুক্রবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের মাইজহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শরীফ বাজিতপুর উপজেলার গজারিয়া গ্রামের মৃত বকুল মিয়ার ছেলে।


পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দ্রুতগামী একটি ট্রাক মাইজহাটি এলাকায় সিএনজি চালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে চালক শরিফুল ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার সময় অটোরিকশায় কোনো যাত্রী ছিলেন না।


কটিয়াদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারগুব তৌহিদ জানান, ট্রাক ও অটোরিকশা জব্দ করা হয়েছে। তবে চালক দুর্ঘটনার পরপরই পালিয়ে যায়। নিহতের মরদেহ কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com