কোটালীপাড়ায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার
প্রকাশ : ২৮ জুলাই ২০২৫, ২০:৩৯
কোটালীপাড়ায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক রুবি বিশ্বাসকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।


সোমবার (২৮ জুলাই) বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে।


এর আগে, গত রাতে উপজেলার ছিটকীবাড়ি গ্রামের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন। রুবি বিশ্বাস ওই গ্রামের সুজিত মন্ডলের স্ত্রী।


ওসি মো. আবুল কালাম আজাদ বলেন, ‘‘গত ১৬ জুলাই উপজেলার ওয়াবদারহাট নামক স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মহাসড়কে গাছ ফেলে বিক্ষোভ করেন। এতে জনমনে আতঙ্ক ও জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।


এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ১৫৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত দেড় হাজার জনকে আসামি করে কোটালীপাড়া থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করে। ওই মামলায় যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক রুবি বিশ্বাসকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।’’


বিবার্তা/শান্ত/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com