গোপালগঞ্জে নদীতে ভাসমান অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
প্রকাশ : ২৪ জুলাই ২০২৫, ২২:২৩
গোপালগঞ্জে নদীতে ভাসমান অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গোপালগঞ্জে মধুমতি নদী থেকে ভাসমান অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে সদর উপজেলার মানিকদাহ এলাকা থেকে লাশটিকে উদ্ধার করা হয়।


পুলিশ জানায় মধুমতি নদীর চরমানিকদাহ এলাকায় একটি লাশ ভাসতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে সদর থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।


২০ থেকে ২৫ দিন আগের হওয়ায় লাশের সাথে মাথা, হাত ও পা বিহিন অবস্থায় উদ্ধার করা হয়েছে। গলিত হওয়ার কারণে লাশের পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি বলেও জানায় পুলিশ।


বিবার্তা/শান্ত/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com