পাংশায় বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক গ্রেফতার
প্রকাশ : ২১ জুলাই ২০২৫, ১৫:২৪
পাংশায় বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক গ্রেফতার
রাজবাড়ী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজবাড়ীর পাংশায় বিদেশি পিস্তল ও গুলিসহ চার মামলার আসামি সাইদুল শেখ (৩৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।


সোমবার (২১ জুলাই) সকালে প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন।


গ্রেফতার সাইদুল শেখ উপজেলার সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা (পশ্চিমপাড়া) এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে। তার বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি ও মারামারিসহ মোট ৪টি মামলা রয়েছে।


পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (২০ জুলাই) দিবাগত রাত ৩ টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাঘারচর এলাকায় অভিযান চালিয়ে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার সময় তাকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করা হয়। অন্য সঙ্গীরা দৌড়ে পালিয়ে যায়। এ সময় তার কাছ থেকে একটি ওয়ান শুটার গান, এক রাউন্ড লাল রঙের তাজা কার্তুজ উদ্ধার করা হয়।


পাংশা মডেল থানার ওসি বলেন, আসামি সাইদুল শেখের বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি মারামারির একাধিক মামলা রয়েছে। গত রাতে সে তার সঙ্গীদের নিয়ে ওই এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ চালানোর পায়তারা চালাচ্ছিল। আমার বিষয়টি জানতে পেরে তাকে অস্ত্র ও গুলি সহ গ্রেফতার করি। আজ সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


বিবার্তা/মিঠুন/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com