নরসিংদীতে দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১
প্রকাশ : ২১ জুলাই ২০২৫, ১২:৫৫
নরসিংদীতে দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১
নরসিংদী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে একজন নারী নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৫ জন।


সোমবার (২১ জুলাই) সকালে শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদে এই ঘটনা ঘটে।


নিহত মোমেনা খাতুন (৫০) ওই গ্রামের আক্তার মিয়ার স্ত্রী। নিহতের পরিবারের দাবি, গুলির আঘাতে মারা গেছেন ওই নারী।


স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক বছর ধরে আধিপত্য বিস্তার নিয়ে রায়পুরার চরাঞ্চল সায়দাবাদ এবং বালুরচর এলাকার মধ্যে কোন্দল চলছিল। তার জেরেই সোমবার ভোরে বালুর চরের লোকজন সায়দাবাদ গ্রামে এসে অতর্কিত হামলা চালায়। এসময় সায়দাবাদ গ্রামের মোমেনা খাতুন নামে ওই নারী নিহত হয়। এরপর থেকে রায়পুরার চরাঞ্চলে দুই গ্রুপের মধ্যে থেমে থেমে সংঘর্ষ চলছে।


এ বিষয়ে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার (ক্রাইম অ্যান্ড অপস) বলেন, রায়পুর চরাঞ্চালে দুই গ্রামের মধ্য সংঘর্ষে একজন নিহত হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


বিবার্তা/কামাল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com