সিংগাইরে রাস্তার পাশে ফেলে যাওয়া বৃদ্ধার এক মাসেও মেলেনি পরিচয়
প্রকাশ : ৩০ জুন ২০২৫, ১৮:৩৬
সিংগাইরে রাস্তার পাশে ফেলে যাওয়া বৃদ্ধার এক মাসেও মেলেনি পরিচয়
সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মানিকগঞ্জের সিংগাইরে উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের পাশ উদ্ধার হওয়া এক অজ্ঞাতনামা বৃদ্ধার (৭০) এক মাস পেরিয়ে গেলেও এখনো তার পরিচয় মিলেনি। মানবিক বিবেচনায় উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের সহযোগিতায় তাকে জয়মন্টপ ইউনিয়নের খান বানিয়ারা এলাকার সুবার্তা ট্রাস্ট প্রবীণ সেবা কেন্দ্রে রাখা হয়েছে।


রবিবার দিবাগত রাত পৌনে ১১টার দিকে ইউএনও’র বাসভবনের পশ্চিম পাশে রাস্তায় পড়ে থাকতে দেখে সিংগাইর থানা পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। করা হয় সাধারণ ডায়েরি যার জিডি নম্বর—১৭১। পরে সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে সেবা কেন্দ্রে পাঠানো হয়।


সুবার্তা ট্রাস্টের সাধারণ সম্পাদক শেলীনা আক্তার জানান, ধর্মীয় অভ্যাস ও আচরণ দেখে ধারণা করা হচ্ছে, তিনি হিন্দু ধর্মাবলম্বী। তবে তিনি কথা বলতে পারেন না। স্মৃতি বিভ্রাটে ভুগছেন। আমরা তাকে সাধ্যমতো চিকিৎসা ও ভরণপোষণ দিচ্ছি। তবে তার পরিবারের খোঁজ পাওয়া অত্যন্ত জরুরি বলেও জানান তিনি।


পুলিশ ও স্থানীয়দের ধারণা, কেউ হয়তো তাকে গোপনে ফেলে রেখে গেছে। একমাস পেরিয়ে গেলেও কোনো আত্মীয়—স্বজন খোঁজ নেয়নি। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে পরিচয় শনাক্তের কাজ অব্যাহত আছে।


বিবার্তা/হাবিবুর/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com