ঢাকায় আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ৩
প্রকাশ : ০১ জুন ২০২৫, ১৭:০৪
ঢাকায় আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ৩
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর ধোলাইপাড় এলাকায় ডেলটা হাসপাতালের সামনে ঝটিকা মিছিলে অংশ নেওয়া আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।


রবিবার (১ জুন) ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।


গ্রেফতার ব্যক্তিরা হলেন- শ্যামপুর থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ-উর-রহমান মাসুম (৪৮), কদমতলী থানা যুবলীগের সদস্য আহসান কবির আদর (৩১) এবং কদমতলী থানা যুবলীগের সদস্য ইদ্রিস আলী ঈশান (২২)।


পুলিশ জানিয়েছে, শনিবার (৩১ মে) বেলা ৩টার দিকে ধোলাইপাড়ে ডেলটা হাসপাতালের সামনে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের কিছু লোক সরকারবিরোধী মিছিল করার জন্য সমবেত হন। তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেফতার করা হয় এবং অন্যরা দৌড়ে পালিয়ে যান।
পুলিশ আরও জানায়, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে শ্যামপুর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


শ্যামপুর থানা সূত্রে জানা গেছে, গ্রেফতার সবার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে।


বিবার্তা/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com