ঢাকার যেসব এলাকায় ৪ ঘণ্টা গ্যাস থাকবে না আজ
প্রকাশ : ২৭ মে ২০২৫, ০৯:৫৩
ঢাকার যেসব এলাকায় ৪ ঘণ্টা গ্যাস থাকবে না আজ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের জরুরি পাইপলাইন স্থানান্তর কাজের জন্য আজ দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ৪ ঘণ্টা সংশ্লিষ্ট কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।


মঙ্গলবার (২৭ মে) সকালে তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক বার্তায় এই তথ্য জানিয়েছে।


বার্তায় বলা হয়, তিতাস গ্যাস অধিভুক্ত সাভার ক্যান্টনমেন্ট এবং নবীনগর থেকে চক্রবর্তী মোড় পর্যন্ত এলাকায় রাস্তার পূর্ব পাশে এবং নবীনগর থেকে বংশী নদী পর্যন্ত এলাকায় ৮"×৫০ পিএসআইজি বিতরণ লাইনের সঙ্গে সংযুক্ত সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।


এছাড়া সাভার এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলেও জানানো হয়েছে। গ্রাহকদের সাময়িক অসুবিধার দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com