উল্লাপাড়ায় ট্রেনে কাটা পড়ে হকারের মৃত্যু
প্রকাশ : ২৩ মে ২০২৫, ১৯:৫৫
উল্লাপাড়ায় ট্রেনে কাটা পড়ে হকারের মৃত্যু
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে রাহিম (১২) নামের এক হকার কেটে মারা গেছেন।


ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৩ মে) বেলা আড়াইটার দিকে। নিহত রাহিম সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের বেলুটিয়ার চর গ্রামের জয়নালের ছেলে। ঢাকা থেকে রংপুরগামী রংপুর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মারা যান। উল্লাপাড়া স্টেশনে এই ট্রেনের কোন বিরতি নেই।


প্রত্যক্ষদর্শীরা জানান, রাহিম তার দেহে চানাচুর বাদামের ডালি ঝুলিয়ে উল্লাপাড়া স্টেশনে চলন্ত ট্রেন থেকে নামার সময় সেই ট্রেনের নিচে কাটা পড়ে।


সিরাজগঞ্জ রেলওয়ে থানার পুলিশ পরিদর্শক দুলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাহিম যমুনা সেতু পশ্চিম স্টেশন থেকে রংপুর এক্সপ্রেসে ওঠে। ট্রেনটির উল্লাপাড়া স্টেশনে যাত্রা বিরতি নেই। ঝুঁকি নিয়ে হকার রাহিম চলন্ত ট্রেন থেকে নামতে গেলে এ দুর্ঘটনার ঘটে। শুক্রবার বিকেলে রাহিমের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।##


বিবার্তা/কাইয়ুম/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com