নরসিংদীতে ২ ভাইকে পিটিয়ে হত্যা মামলায় আসামি ৩৭
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৫, ১২:৫৫
নরসিংদীতে ২ ভাইকে পিটিয়ে হত্যা মামলায় আসামি ৩৭
নরসিংদী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নরসিংদীর পলাশে দুই ভাইকে পিটিয়ে হত্যার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।


মঙ্গলবার (২ এপ্রিল) দিবাগত রাতে নিহত রাকিব ও সাকিবের মা রাবেয়া বেগম বাদী হয়ে পলাশ থানায় মামলাটি করেন।


মামলায় ভাগদী গ্রামের পাভেলকে প্রধান আসামি করে ২৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ১২ জনকে আসামি করা হয়েছে বলে জানিয়েছেন পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন।


এর আগে সন্ধ্যায় নরসিংদী সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে নিহত দুই ভাইয়ের মরদেহ হস্তান্তর করে পুলিশ। পরে জানাজা শেষে রাতেই করতেতৈল গ্রামের পারিবারিক কবরস্থানে তাদের দাফন সম্পন্ন করা হয়।


দুই ভাই হত্যায় জড়িতদের গ্রেফতারে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিভিন্ন এলাকায় অভিযান অব্যাহত রেখেছে। ভাগদী ও করতেতৈল গ্রামে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে জানান ওসি মনির হোসেন।


এর আগে ঈদের দিন সোমবার (৩১ মার্চ ) সকালে চোর সন্দেহে হিমেল নামের একজনকে গণপিটুনির প্রতিবাদের জেরে সোমবার সন্ধ্যায় রাকিব ও সাকিব নামে দুই ভাইকে পিটিয়ে হত্যা করে ভাগদী গ্রামের কিছু লোক। বাঁচাতে গেলে আহত করা হয় রাকিব ও সাকিবের বাবা মাকেও। এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেফতার করে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com