শীলমান্দিতে নিখোঁজের ৩ দিন পর শিশুর মরদেহ উদ্ধার
প্রকাশ : ১৬ মার্চ ২০২৫, ২০:২৭
শীলমান্দিতে নিখোঁজের ৩ দিন পর শিশুর মরদেহ উদ্ধার
নরসিংদী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নরসিংদীতে নিখোঁজের ৩ দিন পর সাদ্দাম হোসেন (৩) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৬ মার্চ) সকালে সদর উপজেলার মধ্য শীলমান্দী কবরস্থানের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।


নিহত শিশু সাদ্দাম হোসেন (৩) শিলমান্দী বিলপাড় এলাকার বাসিন্দা আমজাদ হোসেনের ছেলে।


শেখেরচর পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মো. মাসুদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।


পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, ৩ বছরের শিশু সাদ্দাম হোসেন গত ১৩ মার্চ দুপুরে নিজ বাড়ির শীলমান্দি বিলপাড় নিজ বাড়ির সামনে থেকে নিখোঁজ হয়। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে সেদিন রাতেই থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। রোববার সকালে দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা কবরস্থানের পাশে শিশুটির মরদেহ দেখতে পান। খবর পেয়ে পরিবারের লোকজন মরদেহটি সাদ্দামের বলে শনাক্ত করেন।


শেখেরচর পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মো. মাসুদ আলম বলেন, "শিশুটির মরদেহ পঁচে গিয়েছে এবং তাতে পোকা ধরে গেছে। তবে প্রাথমিকভাবে গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ইতোমধ্যে পরিবারের করা সাধারণ ডায়েরির সূত্র ধরে আইনি প্রক্রিয়া চলছে।"


বিবার্তা/কামরুল/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com