বন্ধুর বাসায় নিয়ে ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার
প্রকাশ : ১০ মার্চ ২০২৫, ১২:৩৯
বন্ধুর বাসায় নিয়ে ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সাভারে ধর্ষণের ভিডিও ধারণ করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে দিনের পর দিন এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে আয়াতুস সিয়াম (২৫) নামে এক কলেজ ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ।


রবিবার (৯ মার্চ) রাতে সাভার পৌরসভার বিনোদবাইদ এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।


এর আগে ওই ছাত্রীর (১৭) মা বাদী হয়ে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলা ও আসামি আয়াতুস সিয়ামকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আশিক ইকবাল।


অভিযুক্ত সিয়াম সাভার সরকারি কলেজের অনার্স চতুর্থ বর্ষের ছাত্র।


মামলায় বলা হয়, আসামি আয়াতুস সিয়াম‌ স্থানীয় মোফাজ্জল মোমেনা চাকলাদার মহিলা কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের এক ছাত্রীর সঙ্গে প্রথমে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। এক পর্যায়ে তাকে এক বন্ধুর বাসায় নিয়ে জোরপূর্বক ধর্ষণের ভিডিও মুঠোফোনে ধারণ করেন।


পরবর্তীতে সেই ভিডিও ইন্টারনেটে ছড়ানোর ভয় দেখিয়ে দিনের পর দিন ওই কলেজছাত্রীকে ধর্ষণ করেন। এক পর্যায়ে ওই কলেজছাত্রী মানসিকভাবে ভারসাম্য হারিয়ে ফেললে বিষয়টি তার অভিভাবককে জানাতে বাধ্য হন। পরে ওই ছাত্রীর মা বাদী হয়ে সাভার মডেল থানায় মামলাটি দায়ের করেন।


সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) আশিক ইকবাল বলেন, ধর্ষণের অভিযোগে আয়াতুস সিয়ামের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে। এই ঘটনায় অভিযুক্তের মোবাইলফোন ও ল্যাপটপ জব্দ করে ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে। এ ছাড়াও ওই ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য ঢাকা
মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পাশাপাশি গ্রেফতারকৃত আসামিকে আদালতে পাঠানো হবে।


বিবার্তা/ শরিফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com