সাভারে যুবলীগ নেতা গ্রেফতার
প্রকাশ : ১০ মার্চ ২০২৫, ১০:৩৯
সাভারে যুবলীগ নেতা গ্রেফতার
প্রিন্ট অ-অ+

সাভার প্রতিনিধি


সাভারে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ৬ ছাত্র-জনতা হত্যা মামলার এজাহারভুক্ত আসামি পৌর যুবলীগ নেতা শেখ সাঈদকে (৪৫) গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
(৯ মার্চ) রবিবার রাত ১০টার দিকে ঢাকা উত্তরের গোয়েন্দা পুলিশের ইনচার্জ জালাল উদ্দিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান সাভার পৌরএলাকার বাজার রোড মহল্লা থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত শেখ সাঈদ সাভার পৌর এলাকার গেন্ডা মহল্লার বাসিন্দা। সে সাভার পৌর যুবলীগের নেতা ছিলেন।


ঢাকা উত্তরের গোয়েন্দা পুলিশের ইনচার্জ জালাল উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সাভার পৌর এলাকার বাজার রোডের তার ভাড়া বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলন ছাত্র-জনতা হত্যার ঘটনায় ছয়টি মামলা রয়েছে। তাকে সাভার মডেল থানায় হস্তান্তর করা
হয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।


বিবার্তা/শরিফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com