শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪০
শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক
শরীয়তপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঘন কুয়াশা কেটে যাওয়ায় ৭ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।


বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক করে দেয় বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ। এর আগে বুধবার দিনগত রাত সাড়ে ৩টা থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।


বিআইডব্লিউটিসি নরসিংহপুর ফেরিঘাটের উপ-ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন জানান, বুধবার দিনগত রাত থেকে প্রচণ্ড কুয়াশা দেখা দেয়। কুয়াশার মধ্যে দুর্ঘটনা এড়াতে এই নৌরুটে রাত সাড়ে৩ টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে ঘন কুয়াশা কেটে গেলে সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক করে দেয়া হয়। বর্তমানে এই নৌরুটে ছোট-বড় মিলিয়ে ৬টি ফেরি চলাচল করছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com