
পবিত্র হজ পালন শেষে এখন পর্যন্ত দেশে ফিরেছেন ১৭ হাজার ৬৮৯ জন হাজি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ২ হাজার ৮২ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ১৫ হাজার ৬০৭ জন। একই সময়ে সৌদি আরবে মৃত্যুবরণ করেছেন ৪২ জন হাজি।
হজ বুলেটিনের তথ্য অনুযায়ী, ফিরতি যাত্রীদের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিবহন করেছে ৪ হাজার ৫৭৪ জন, সৌদি এয়ারলাইন্স ৫ হাজার ৮০৪ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৭ হাজার ২৮৩ জন হাজি। অন্যান্য এয়ারলাইন্সের মাধ্যমে দেশে ফিরেছেন ২৮ জন।
এ পর্যন্ত মোট ৪৩টি ফিরতি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১০টি, সৌদি এয়ারলাইন্স ১৫টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ১৮টি ফ্লাইট পরিচালনা করেছে।
বুলেটিনে আরও জানানো হয়, সৌদি আরবে হাজিদের চিকিৎসা সহায়তায় ৫৩ হাজার ১০৬টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র প্রদান করা হয়েছে। পাশাপাশি আইটি হেল্পডেস্কের মাধ্যমে ২৪ হাজার ২৮৭টি সেবা দেওয়া হয়।
এদিকে এ সময়ের মধ্যে সৌদি আরবে মারা গেছেন ৪২ জন হাজি। মৃত ৪২ জন হাজির মধ্যে ২৭ জন পুরুষ এবং ১৫ জন নারী। মক্কায় ৩২ জন এবং মদিনায় ১০ জন মৃত্যুবরণ করেন।
বর্তমানে সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২৪৫ জন হাজি, আর ভর্তি আছেন ২১ জন।
হাসপাতালভিত্তিক তথ্য অনুযায়ী, আল হারাম ইমার্জেন্সি হাসপাতালে (তাইসির) ২ জন, কিং ফয়সাল হাসপাতালে ২ জন, কিং আব্দুল্লাহ মেডিকেল সিটি হাসপাতালে ২ জন, আবির গ্রুপ (সৌদি ন্যাশনাল হাসপাতাল, আজিজিয়া)-এ ৫ জন, আন-নুর হাসপাতালে ৬ জন এবং কিং আব্দুল আজিজ হাসপাতালে ৪ জন চিকিৎসাধীন আছেন।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]