প্রথম দিনে দেশে ফিরেছেন ৬১৭৫ হাজি
প্রকাশ : ৩১ মে ২০২৬, ০৯:২৬
প্রথম দিনে দেশে ফিরেছেন ৬১৭৫ হাজি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

হজের আনুষ্ঠানিকতা শেষে সৌদি আরব থেকে ফিরতি ফ্লাইটে হাজিরা দেশে আসতে শুরু করেছেন। প্রথম দিন ৬১৭৫ জন হাজি দেশে ফিরেছেন।


গতকাল শনিবার (৩০ মে) ১৫টি ফ্লাইটে তারা দেশে ফিরেন। এদিকে, আজ রবিবার (৩১ মে) দ্বিতীয় দিনে ১৪টি ফ্লাইটে ৫ হাজারের বেশি হাজি আসার কথা রয়েছে বলে জানা গেছে।


হজ বুলেটিনের তথ্যানুযায়ী, ফিরতি মোট ১৫টি ফ্লাইটে ৬১৭৫ জন হাজি দেশে ফিরেছেন। এর মধ্যে সরকারি মাধ্যমে এসেছেন ৪১৬ জন হাজি।


বেসরকারি মাধ্যমে আসা হাজির সংখ্যা ৫৭৫৯ জন।


এদিকে, হাজিরা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে হজ ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।


তারা বলেন, এ বছর হজ পালনে কোনো ভোগান্তিতে পড়তে হয়নি। সকল ব্যবস্থাই ভালো ছিল।


বাংলাদেশ ও সৌদি আরবে হাজিদের জন্য থাকা, খাওয়াসহ সব কিছুই গোছানো ছিল।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com