বায়তুল মোকাররমে হবে ঈদুল আজহার ৫ জামাত, প্রথম ৭টায়
প্রকাশ : ২২ মে ২০২৬, ০২:৫৩
বায়তুল মোকাররমে হবে ঈদুল আজহার ৫ জামাত, প্রথম ৭টায়
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এবার পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশন (ইফা) ইতোমধ্যে এসব জামাতে ইমামতি ও মুকাব্বিরের দায়িত্বপ্রাপ্ত আলেমদের তালিকা চূড়ান্ত করেছে।


বৃহস্পতিবার (২১ মে) ইফার দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনূর রশীদ স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়, প্রথম জামাত শুরু হবে সকাল ৭টায়। এতে ইমামতি করবেন বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মো. মিজানুর রহমান। মুকাব্বির হিসেবে দায়িত্ব পালন করবেন মসজিদের মুয়াজ্জিন কারি ইসহাক।


দ্বিতীয় জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের জাকাত ফান্ড বিভাগের পরিচালক (রুটিন দায়িত্ব) ড. মাওলানা ওয়ালীয়ূর রহমান খান। মুকাব্বির হিসেবে থাকবেন মসজিদের চিফ খাদেম মো. নাসির উল্লাহ।


তৃতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন ফাউন্ডেশনের মুফতি মো. আব্দুল্লাহ। মুকাব্বির হিসেবে দায়িত্ব পালন করবেন মো. রুহুল আমিন।


চতুর্থ জামাত সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন ইফার দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মাওলানা মোহাম্মদ নূর উদ্দীন। মুকাব্বির থাকবেন মো. আব্দুল হাদী।


সর্বশেষ বা পঞ্চম জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০টা ৪৫ মিনিটে। এতে ইমামতি করবেন ইমাম প্রশিক্ষণ একাডেমির ধর্মীয় প্রশিক্ষক জুবাইর আহাম্মদ আল-আযহারী। মুকাব্বির হিসেবে দায়িত্ব পালন করবেন মো. আমির হোসেন।


ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, নির্ধারিত কোনো জামাতে ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসেবে ফাউন্ডেশনের সহকারী লাইব্রেরিয়ান মো. শহিদুল ইসলাম দায়িত্ব পালন করবেন। বিকল্প মুকাব্বির হিসেবে থাকবেন মো. শামসুল হক।


সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত সময়ের আগেই মসজিদে উপস্থিত হয়ে ঈদের জামাতে অংশ নেওয়ার অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com