রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২২:২৬
রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

জ্বর, ঠান্ডা ও শ্বাসকষ্টের কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপির) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। তাই নির্বাচনের আগে তাকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।


সোমবার (১১ ফেব্রুয়ারি) রিজভীকে দেখতে রাত ৯টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে পৌঁছান তিনি।


রিজভীর সুস্থতার বিষয়ে বিএনপির একটি সূত্র জানিয়েছে, বর্তমানে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। দলের পক্ষ থেকে হাসপাতালে বেশি ভিড় না করার নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে অন্য রোগীদের কোনো সমস্যা না হয়।


এর আগে গত মঙ্গলবার বিকেলে রাজধানীর স্কয়ার হাসপাতালে রিজভী আহমেদকে ভর্তি করা হয়। এই তথ্য জানিয়েছিলেন তার ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান।


উল্লেখ্য, রাত পোহালেই অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। এর আগে দলটির সিনিয়র নেতা হাসপাতালে ভর্তি থাকায় দলটির জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।


বিবার্তা/এমবি



সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com