টাকা উদ্ধারের নামে ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে: আসিফ মাহমুদ
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৪১
টাকা উদ্ধারের নামে ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে: আসিফ মাহমুদ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে টাকা উদ্ধারের নামে ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।


বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর বাংলামোটর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন তিনি।


আসিফ মাহমুদ বলেন, টাকা উদ্ধারের নামে ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে। তাদের কাছ থেকে টাকা ছিনতাই করা হচ্ছে। এ সময় টাকা দিয়ে ভোট কেনার দিন শেষ উল্লেখ করে ভোটারদের টাকা দেয়া প্রার্থীদের বর্জনের আহ্বান জানান তিনি।


এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির এই চেয়ারম্যান বলেন, নির্বাচন নিয়ে নানা নাশকতার তথ্য পাওয়া যাচ্ছে। হান্নান মাসুদের বাড়িতে স্লোগান দিয়ে হামলা ও লুটপাট চালিয়েছে বিএনপির লোকজন। প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি, যা শঙ্কা বাড়িয়ে দিচ্ছে। এছাড়াও পঞ্চগড়ে সার্জিস আলমের গাড়িবহরে হামলা করা হয়েছে। পাশাপাশি ঢাকা-১৫ আসেনে জামায়াত আমিরের আসনে ১৩টি নির্বাচনি বুথে হামলা ও ভাঙচুর করা হয়েছে। সারাদেশে পোস্টার-ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে।


আসিফ মাহমুদ বলেন, নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় অস্ত্র মজুদ করা হচ্ছে। যেসব জায়গায় অস্ত্র মজুদ করা হয়েছে, সেসব স্থানে বুধবার রাতের মধ্যেই যৌথবাহিনীকে অভিযান চালানোর আহ্বান জানান তিনি।


মিডিয়া বিএনপির দ্বারা দখল হয়ে গেছে অভিযোগ করে তিনি বলেন, সাংবাদিকরা বাধ্য হচ্ছে। মিডিয়া একপাক্ষিক ও অদায়িত্বশীল ভূমিকা পালন করছে। আগামীকাল (বৃহস্পতিবার) এ ধরনের তথ্য-সন্ত্রাস মেনে নেয়া হবে না বলেও উল্লেখ করেন তিনি।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com