জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৫৪
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল (১২ ফেব্রুয়ারি)। ভোটগ্রহণ সামনে রেখে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি।


বুধবার (ফেব্রুয়ারে) বিকাল ৪টায় রাজধানীর গুলশান ৯০ নম্বর ১০/সি বাড়ি গুলশান-২ বিএনপি নির্বাচন পরিচালনা অফিসে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।


বিএনপির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। এতে বক্তব্য রাখবেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহ্দী আমিন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com