যারা জনগণের সরকার চায় না তারা এক্স অ্যাকাউন্ট হ্যাকের পর মিথ্যাচার করছে
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:০৩
যারা জনগণের সরকার চায় না তারা এক্স অ্যাকাউন্ট হ্যাকের পর মিথ্যাচার করছে
নওগাঁ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

যারা জনগণের সরকার চায় না তারা এক্স অ্যাকাউন্ট হ্যাকের পর মিথ্যাচার করছে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।


বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে নওগাঁয় ১১ দলীয় ঐক্যের নির্বাচনী জনসভায় এই কথা জানান তিনি।


জামায়াত আমির বলেন, ‘গত পাঁচ দিন ধরে ধারাবাহিকভাবে মিসাইল মারা হচ্ছে আমার ওপর। এটা সম্পূর্ণ মিথ্যা। আইডি হ্যাক করে পরিবারতন্ত্র যারা কায়েম করতে চায় তারা এটা করেছে। এরইমধ্যে অভিযুক্ত ধরা খেয়েছে।’


যারা জনগণের সরকার চায় না, দেশকে গোলাম বানিয়ে রাখতে চায় তারা এক্স অ্যাকাউন্ট হ্যাকের পর মিথ্যাচার করছে বলে অভিযোগ করে ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘যারা এক্স আইডি হ্যাকের পর মিথ্যাচার করছে তাদের ক্ষমা করে দিলাম।’


নওগাঁর বাসিন্দাদের বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, ‘ক্ষমতায় গেলে নওগাঁ শহরের রাস্তাগুলো ফোর ল্যান করবো। মানসম্মত মেডিকেল করবো। উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানী হিসেবে গড়ে তোলা হবে। আম ও লিচু প্রোসেসিং কারখানা স্থাপন ও বিদেশে রফতানির ব্যবস্থা নেয়া হবে।’


জামায়াত আমির বলেন, ‘অতীতে ম্যাগা প্রকল্পের নামে ম্যাগা দুর্নীতি হয়েছে। এই টাকার মালিক জনগণ। আল্লাহ আমাদের সুযোগ দিলে আর কাউকে লুণ্ঠন করতে দিবো না। মুখে হাত ভরে দিয়ে বের করে নিয়ে আসবো।


ছাত্রীদের মাস্টার্স পর্যন্ত লেখাপড়া ফ্রি করা হবে বলে জানিয়ে তিনি বলেন, ‘যুবকরা বেকার ভাতা চায় না। যুবকদের হাতগুলো আমরা কাজ দিয়ে ভরে দিবো।’


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com