চার দিনের সফরে জাপান গেলেন সেনাপ্রধান
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪
চার দিনের সফরে জাপান গেলেন সেনাপ্রধান
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

চার দিনের সরকারি সফরে জাপান গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।


এশিয়ান গেমস উপলক্ষে বুধবার (১৬ সেপ্টেম্বর) জাপানের উদ্দেশে ঢাকা ছাড়েন সেনাপ্রধান।


সফরকালে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে জাপানের আইচি-নাগোয়া শহরে অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।


এ ছাড়া এশিয়ান গেমসের বিভিন্ন ক্রীড়া ইভেন্টে উপস্থিত থাকার পাশাপাশি এশিয়ান গেমস ও অলিম্পিক অ্যাসোসিয়েশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অংশ নেবেন সেনাপ্রধান।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com