
ঢাকা ও এর আশপাশ এলাকায় দুপুর ১টার মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
শনিবার (১ আগস্ট) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানা গেছে।
এতে বলা হয়েছে, দিনের প্রথমার্ধে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত নেই আজ দুপুরের মধ্যে হালকা বৃষ্টি হতে পারে।
দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮-১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
ভোর ৬টায় তাপমাত্রা ২৮.১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। একই সময় বাতাসের আদ্রতা ছিল ৮৭ শতাংশ।
গত শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৬০ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৭.৬০ ডিগ্রি সেলসিয়াস।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]